বিনোদন

উত্তেজনার পারদ বাড়ালো থালাপতি বিজয়ের ‘লিও’র নতুন পোস্টার

বিজয় এর নতুন সিনেমার পোস্টার, তার মুখের অভিব্যক্তি গভীর. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় এর নতুন সিনেমার পোস্টার, যেখানে তিনি গাঢ় ছায়ায় দাঁড়িয়ে আছেন, পেছনে ধূসর ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

তামিল সিনেমার অন্যতম সফল নায়ক থালাপতি বিজয়। তার সিনেমা মানেই যেন বক্স অফিসে ঝড়। বিজয়ের আসন্ন সিনেমা ‘লিও’ নিয়ে ভক্তদের তাই আগ্রহের কমতি নেই। সোমবার প্রকাশ পেয়েছে ‘লিও’ ছবির তেলেগু পোস্টার যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’ ছবির নতুন পোস্টারের স্লোগানে লেখা হয়েছে, ‘শান্ত থাকুন, সংঘাত এড়ান।’ নির্মাতা নিজেই পোস্টারটি সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করেছেন।

‘লিও’ ছবিতে বিজয়ের বিপরীতে বহু বছর পর দেখা যাবে তৃষাকে। এছাড়াও থাকছেন কিরথি সুরেশ, অর্জুন, মিশা ঘোষাল, প্রিয়া আনন্দ, মনসুর আলি খান এবং সঞ্জয়ের মতো জনপ্রিয় কলিউড তারকারা।

ছবির শুটিং হয়েছে কাশ্মীর ও চেন্নাইয়ের নানা স্থানে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এরপর শুরু হবে ডাবিং-এর কাজ।

নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্স এর অংশ ‘লিও’। অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তি পাবে ১৯ অক্টোবর।

বিষয়:থালাপতি বিজয়লিঁও
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…