চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন-মানবাধিকার ও মানবিকতাকে বিবেচনায় রেখে করতে হবে সাংবাদিকতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ২৬, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

সংঘাত-সংঘর্ষ কিংবা দুর্যোগকালে অবশ্যই আইন-মানবাধিকার ও মানবিকতাকে বিবেচনায় রেখেই করতে হবে সাংবাদিকতা। “ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল’ এন্ড হিউম্যানিটেরিয়ান রিপোর্টিং” শীর্ষক কর্মশালায় বক্তারা এই আহবান জানিয়েছেন।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে এই কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ। যেখানে অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্য সাংবাদিকেরা।

কর্মশালায় ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল’ (আইএইচএল) এর বিস্তারিত দিক তুলে ধরেন আইসিআরসি বাংলাদেশের লিগ্যাল এডভাইজার ফাহমিদা করিম। তিনি বলেন, যুদ্ধেরও যে সীমা আছে, এই নীতি মেনে আইএইচএল সংঘাতের মাঝে মানবতার একটি আবহকে সংরক্ষণ করার চেষ্টা করে। সেই সাথে নারী ও শিশুদের বিশেষ প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে আইএইচএল তাদের সুরক্ষা প্রদান করে।’

দুর্যোগ বা সংকটকালে কীভাবে আইন মেনে সাংবাদিকতা করা যায়, সেবিষয়ে আলোকপাত করেন আজকের কর্মশালার আলোচক জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্লগার মোহসীন-উল হাকিম। তিনি বলেন, দুর্যোগে বা মানবিক পরিস্থিতিতে কিংবা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করে এমন সাংবাদিকতা থেকে সাংবাদিকদের নিজেদের বিরত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংঘাত-সংঘর্ষ কিংবা দুর্যোগকালে অবশ্যই আইন, মানবাধিকার ও মানবিকতাকে বিবেচনায় নিয়ে সাংবাদিকতা করতে হবে। তা না হলে সাংবাদিকতা অর্থহীন হয়ে পড়বে এবং এই পেশার সম্মান ক্ষুণ্ন হবে।

কর্মশালায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা বলেন, ‘দুর্যোগ বা সংকটকালে সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে ছবি ও ভিডিও ধারণের ফলে ভুক্তভোগীর যেন কোনভাবেই মানবাধিকার লঙ্ঘন না হয়। সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংবাদ কর্মীদের কাজ করতে হবে।’

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশের কমিউনিকেশন এন্ড প্রিভেনশন অফিসার দিপালি গোঢ়। আইসিআরসি’র পরিচিতি তুলে ধরেন আইসিআরসি বাংলাদেশের ডিজিটাল অফিসার মো. সাবির হোসেন। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম।

Reneta

কর্মশালা শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের ৩০ জন সদস্য সাংবাদিককে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: মানবাধিকারসাংবাদিকসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জমজমাট চকবাজারের ইফতার বাজার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের পুত্র

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রোজার শুরুতেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT