চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফিনহা-লেভান্ডোভস্কিতে আগ্রহ বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 03, জুলাই 2022
ফুটবল, স্পোর্টস
A A

Advertisements

বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সায় আসার কথা জানিয়ে বসে আছেন রবার্ট লেভান্ডোভস্কি। অন্যদিকে দলবদল শেষ হতে চললেও পোলিশ তারকাকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি হুয়ান লাপোর্তা। লেভার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ফ্রেঙ্কি ডি ইয়ং ইস্যুতে পরিষ্কার বার্সা সভাপতি। জানিয়েছেন ডাচ তারকাকে বিক্রির কোনো ইচ্ছাই নেই। সঙ্গে রাফিনহাকে চাচ্ছেন তিনি।

বায়ার্নে চুক্তির মেয়াদ ফুরোয়নি লেভার। এরইমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী মৌসুমে বাভারিয়ানদের জার্সি গায়ে জড়াতে চান না। কঠিন বরফ গলাতে এগিয়ে আসেনি বায়ার্নও। অপেক্ষা কেবল ভালো প্রস্তাবের। জার্মান ক্লাবটির মাথাব্যথার কারণ, অর্থনৈতিক মন্দায় থাকা বার্সা ক্ষণে ক্ষণে মত বদল। কচ্ছপের মতো গলা বাড়িয়ে আলোচনা শেষ না করেই ফের ভেতরে ঢুকিয়ে নেয়া। ফল, দলবদল মৌসুম শেষ হওয়ায় পথে থাকলেও চূড়ান্ত হয়নি কিছুই।

অন্যদিকে ডি ইয়ংকে পেতে কাড়িকড়ি অর্থ ঢালতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ বুঝে চড়া মূল্যে বিক্রি করা যেত ডাচম্যানকে। তাতে অর্থের যোগান বাড়ত কাতালান ক্লাবটির। সে পথে হাঁটেনি বার্সা। ডি ইয়ংকে রেখেই বাকি পরিকল্পনা আগাতে চান ক্লাবটির সভাপতি।

‘কেবল ম্যানচেস্টার নয়, অনেক ক্লাবই ডি ইয়ংকে চায়। তাকে বিক্রির কোনো ইচ্ছা আমাদের নেই। সেও এখানে থাকতে চায়। তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। তাকে পেয়ে আমরা খুশি। আমার ক্ষমতা বলে যা করতে পারি তা করতে চাই, যাতে ডি ইয়ং এখানে থাকে। বেতনের সমস্যাও সমন্বয় করা হবে।’

এদিকে ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনহা আসতে চান বার্সায়। তার ক্লাব লিডস ইউনাইটেডের সাথে কথা চালাচালি করছে বার্সা। ৬০ মিলিয়নে চুক্তিতে আগাতে প্রস্তুত বার্সা। লাপোর্তার কথায় মিলছে সে আভাসই।

‘রাফিনহা বার্সায় আসতে চায়। আমরা তার সাথে যোগাযোগ করছি। লিডসের সাথে এ নিয়ে কথা বলেছি। এখানে অন্য ক্লাবও আছে যারা রাফিনহাকে চায়। তারাও তাকে প্রস্তাব দিচ্ছে।’

ডি ইয়ং-রাফিনহাকে নিয়ে খোলামেলা কথা বললেও লেভান্ডোভস্কি ইস্যুতে লাপোর্তা বলেছেন সামান্যই। অন্য ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এড়াতেই হয়ত নয়া ছক তার।

‘লেভান্ডোভস্কি এখনো বায়ার্নের খেলোয়াড়। এই পরিস্থিতিতে আমি শান্ত থাকতে পছন্দ করি। সবাই জানে সে একজন দুর্দান্ত ফুটবলার। আমরা সত্যিই খুশি যে বার্সায় যোগ দিতে চায়। তবে বায়ার্ন মিউনিখের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব।’

ট্যাগ: ডি ইয়ংবার্সারাফিনহালাপোর্তালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দায়িত্ব পালনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ঈদযাত্রা: বাসে ৭-৮ জুলাইয়ের আগাম টিকিটের চাহিদা বেশি

পরবর্তী

ঈদযাত্রা: বাসে ৭-৮ জুলাইয়ের আগাম টিকিটের চাহিদা বেশি

ভিলেন হওয়ার স্বপ্ন দেখেন রণবীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version