চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে যা জানা গেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Advertisements

গণহত্যায় জড়িতদের ছাড়া অন্য সকল রাজনৈতিক দল ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ছয় সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ১ অক্টোবর কাজ শুরু করে ডিসেম্বরের শেষে রিপোর্ট দেবে ছয় সংস্কার কমিশন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সাথে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, এই সংস্কারের কাজ শেষ করে রাষ্ট্র সংস্কারের আরও কিছু কাজে হাত দেয়া হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে। সেই ধারাবাহিকতায় নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারে গঠন করা হয়েছে ছয়টি সংস্কার কমিশন।

কমিশনের প্রথম বৈঠকে, কী হবে কমিশনের কার্যপদ্ধতি, কীভাবে সদস্য বাছাই করা হবে এসব নিয়েই আলোচনা হয়েছে।

বৈঠক শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সবকিছু চুড়ান্ত করা হবে। এই কমিশনের সদস্যরা থাকছেন অবৈতনিক বলেও জানান তিনি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, গণহত্যার বিচার শুরু হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ শুরু হবে।

ট্যাগ: আইন উপদেষ্টাআসিফ নজরুলকমিশনসংস্কার কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি-জাবির হত্যাকাণ্ডে চট্টগ্রামে মানববন্ধন

পরবর্তী

রোহিত-কোহলিকে আউট করে যা বললেন হাসান

পরবর্তী

রোহিত-কোহলিকে আউট করে যা বললেন হাসান

পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক

সর্বশেষ

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি 1, 2026

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি 1, 2026

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version