কিশোরগঞ্জ

বাস পুকুরে পড়ে শিশু-নারীসহ আহত ১৪ যাত্রী

পুকুরে পড়ে যাত্রীদের উদ্ধার কাজ চলছে, আহতরা পানিতে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে বাসের অংশ ভেসে উঠেছে, উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার কাজে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের জেলার বাজিতপুর উপজেলায় একটি বাস পুকুরে পড়ে শিশু ও নারীসহ অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মঞ্জিল (৫০), খাদিজা আক্তার (৩৪), সিরাজ মিয়া (৫৪), এরশাদ মিয়া (৪০), ফারুক মিয়া (৪০), আঙ্গুরা আক্তার (৫০), রবিন মিয়া (২৫), আতিকুল ইসলাম (২৫), আঁখি মনি (৩)। তারা সবাই কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, জেলার করিমগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী বাসটি বাজিতপুর-নিকলী সড়কের জ্ঞানপুর মোড় এলাকায় একটি ভ্যানকে সাইট দিতে গিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। এ দুর্ঘটনায় অত্যন্ত ১৪ যাত্রী আহত হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। ঘটনাস্থল থেকে তিনি জানান, বাজিতে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত বাস যাত্রীদের পুকুর থেকে উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি ব্রিক ফিল্ডে কাজ করে বলে জানা গেছে।

তিনি বলেন, পুকুর থেকে বাসটি উদ্ধারের জন্য পুলিশের রেকার পুলিশের রেকার ভ্যান কল করা হয়। বাস উদ্ধার হলে ডুবুরিদের মাধ্যমে পুকুরে তল্লাশি করা হবে বলেও জানান তিনি।

বিষয়:কিশোরগঞ্জ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…