ক্রিকেট

নাহিদুলে বিধ্বস্ত চট্টগ্রাম

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, উইকেটের সামনে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছে, প্রতিদ্বন্দ্বিতা চলছে. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএল দশম আসরের শুরুটা দুর্দান্ত হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে অনুজ্জ্বল চ্যালেঞ্জার্স। নাহিদুল ইসলামের ঘূর্ণিতে ১২১ রানে থেমেছে চট্টগ্রামের ইনিংস।

মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটে পাঠান খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাটে নেমে ইনিংসের এক বল বাকী থাকতে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।

ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৯ রানে জোড়া উইকেট শিকার করেন নাহিদুল ইসলাম। ফেরান আভিস্কা ফের্নান্দো ও ইমরানুজ্জামানকে। পরে চাপ কাটিয়ে তোলার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। ৫ম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩২ রানে নাহিদুলের তৃতীয় শিকার হন তামিম। তিনটি চার ও একটি ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন এই ওপেনার।

৭.৪ ওভারে দলীয় ৫৪ রানে শাহাদাত হোসেন দীপুকে ফেরান নাসুম আহমেদ। ১০ বলে ৬ রান করেন দীপু। পরের ওভারেই অধিনায়ক শুভাগত হোমকে ফেরান ফাহিম আশরাফ। ৪ বলে ২ রান করে ফিরে যান হোম। ১১তম ওভারে দলীয় ৬৪ রানে ষষ্ঠ উইকেট হারায় চট্টগ্রাম।

নাজিবুল্লাহ জাদরানকে নিজের চতুর্থ শিকার বানান নাহিদুল। তিন চারে ২২ বলে ২৪ রান করেন নাজিবুল্লাহ। এরপর ব্যাটে নেমে একপ্রান্ত আগলে রাখেন শহীদুল ইসলাম। তবে একে একে ফিরে যান কার্টিস ক্যাম্প্যার (১১ বলে ৭), নিহাদুজ্জামান (১৫ বলে ৯) ও বিল্লাল হোসেন ২ বলে ১ রান করে। এরপর ইনিংসের এক বল বাকী থাকতে শহীদুলকে ফিরিয়ে চট্টগ্রামের ইনিংস গুটিয়ে দেন ওশান থমাস। চারটি চার ও এক ছক্কায় ৩১ বলে ৪০ রান করেন শহীদুল।

খুলনার হয়ে নাহিদুল ৪ ওভারে ১২ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া ফাহিম আশরাফ তিনটি, ওশান থমাস দুটি ও নাসুম নেন এক উইকেট।

বিষয়:খুলনা টাইগার্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সনাহিদুলবিজয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…