বিনোদন

টিকিট কেটে যাত্রীদের সাথে বাসে ভ্রমণ থালাপতির!

৩০০ নতুন বাস উদ্বোধন করেই যাত্রীদের পাশে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

বাসে যাত্রীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে যাত্রীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছে এক ব্যক্তি, যাত্রীরা হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তামিলনাড়ুর গণপরিবহন ব্যবস্থায় নতুন গতি আনতে ৩০০টি নতুন সরকারি বাসের উদ্বোধন করেছেন অভিনেতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়। প্রায় ১২৭ কোটি ২১ লাখ রুপি ব্যয়ে কেনা এই বাসগুলো বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রীসেবায় যুক্ত করা হয়।

নতুন বহরে রয়েছে ১৬৪টি ডিজেলচালিত বাস এবং ১৩৬টি পরিবেশবান্ধব সিএনজি বাস। বাসগুলো বিএস-সিক্স নির্গমনমান অনুসরণ করে তৈরি হওয়ায় পরিবেশ দূষণ কমাতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করেই ব্যতিক্রমী এক পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। তিনি নতুন চালু হওয়া একটি বাসে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে ভ্রমণ করেন। যাত্রাপথে যাত্রীদের সঙ্গে কথা বলেন, গণপরিবহন সেবার মান নিয়ে তাদের মতামত জানতে চান এবং সেবার উন্নয়নে বিভিন্ন পরামর্শ শোনেন।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে উচ্ছ্বসিত হয়ে ওঠেন যাত্রীরা। অনেকেই সরাসরি তার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা ভাগ করে নেন।

এদিকে মুখ্যমন্ত্রী বিজয়ের বাসযাত্রার ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চালক ও কন্ডাক্টরের সঙ্গে তার কথোপকথন, টিকিট কাটা এবং যাত্রাপথের মুহূর্তগুলো নিজের ফোনে ধারণ করার দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। গালফনিউজ

বিষয়:তামিলনাড়ুথালাপতি বিজয়নায়কবাসবিজয়সিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…