চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং পর্বত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

বান্দরবান জেলার রুমা উপজেলার পর্যটন কেন্দ্র কেওক্রাডং পর্বত আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) বলা হয়, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত, রুমা উপজেলা নির্বাহী অফিসারের চিঠি এবং বান্দরবান রিজিয়নের সেনানিবাস থেকে প্রেরিত চিঠির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার কেওক্রাডংসহ যেসব পর্যটন কেন্দ্র উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র সেসব জায়গায় পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকবে। এর বাইরে অন্যান্য স্থানে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ।

গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের জন্য নিম্নলিখিত শর্তসমূহ আরোপ করা হয়, ক. সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যে সকল পর্যটন কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে সেসব পর্যটন কেন্দ্র ব্যতীত উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে। খ. জেলা ও উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না। গ. পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট ও পর্যটন তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে। ঘ. পর্যটক কর্তৃক উপর্যুক্ত নির্দেশনাসমূহ অমান্য করা হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে হবে। ঙ. পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী ও ফিটনেসবিহীন সকল যানবাহন উল্লিখিত পর্যটন কেন্দ্রসমূহে চলাচল নিষিদ্ধ থাকবে। পর্যটকবাহী সকল যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। চ. অযাচিত যেকোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যটন শিল্পের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্যাগ: কেওক্রাডংপর্যটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারির মধ্যেই আংশিক ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

পরবর্তী

রসিকতার দিন শেষ, যুক্তরাজ্যেও হচ্ছে ধান চাষ

পরবর্তী

রসিকতার দিন শেষ, যুক্তরাজ্যেও হচ্ছে ধান চাষ

আবারও শুরু হয়েছে পরিবেশ-প্রকৃতি বিষয়ক অনুষ্ঠান ‘ইকো বাংলাদেশ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version