চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জু্লাই-আগস্টে আন্দোলনকারীরা জেলা-উপজেলার নেতৃত্ব দিতে পারবে: সারজিস

শাহ আলম শাহীশাহ আলম শাহী
5:15 অপরাহ্ন 27, মে 2025
- সেমি লিড, রাজনীতি
A A
Advertisements

নির্বাচনে মার্কা দেখে নয়, ভালো মানুষকে সমর্থন দিবেন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, ‘জুলাই-আগস্টে যে তরুণরা আন্দোলন করে শেখ হাসিনার মতো ফেরাউনের পতন ঘটাতে পারে তারা অবশ্যই জেলা-উপজেলার নেতৃত্ব দিতে পারবে। তাই মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন। এতে কোন ব্যক্তি বা দলের অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই।’

মঙ্গলবার (২৭ মে) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর শহরের গাইবান্ধা মোড়ে এক পথ সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেককে কাজে লাগিয়ে, সেটি বিক্রি না করে সবচেয়ে ভালো মানুষটিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারের অধিক সন্তান প্রাণ দিয়েছে, সেই আকাঙ্খা পূরণ হবে।

তিনি বলেন, আগামীতে দেশের ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভালো মানুষকে বেছে নিতে হবে। তা না হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনরায় মাথা চারা দিয়ে উঠবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে জনসংযোগকালে এক পথসভায় সারজিস আলম বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। যে তরুণ প্রজন্ম জীবন বাজি রেখে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করছি। এই তরুণরা, ছাত্ররা দলমত নির্বিশেষে জনগণকে নিয়ে জুলাই অভ্যুত্থান করেছে। আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেক কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাহলেই যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ সার্থক হবে।

দুই দিনব্যাপী সাংগঠনিক সফরের প্রথম দিনে তিনি আজ ঘোড়াঘাট, হাকিমপুর (হিলি), বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন।

সারজিস সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা একসাথে, হাতে হাত রেখে, এমন এক বাংলাদেশ গড়ি, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামই হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার! আশা করি, এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা আপনাদের পাশে পাব। আপনাদের যদি এনসিপির প্রতি সমর্থন থাকে তাহলে এনসিপিকে বেঁছে নিবেন। আমাদের দলের কেউ যদি অন্যায় করে, তাকে মুখের উপর বলে দিবেন। অবশ্যই তাকে সমর্থন দিবেন না। বিএনপি, জামায়াতসহ অন্য দলে প্রার্থী ভালো হলে তাকে ভোট দিবেন। শুধু বলবো ভালো মানুষ চাই, দেশ পরিচালনার জন্য।

এনসিপির অন্য বক্তারা বলেন, দেশের প্রতিটি জেলার নাগরিকদের এনসিপিতে অন্তর্ভুক্ত করতে জেলায় জেলায় চলছে সদস্য সংগ্রহ কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আজ দিনাজপুরে জনসংযোগ শুরু করা হয়েছে। মৌলিক সংস্কার নিয়ে জনমত গঠনে জনসংযোগ চলছে।

এ সময় ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সাদিয়া ফারজানা, আবু সাঈদ লিওন, আলী নাছের খান, আসাদুল্লাহ আল গালিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম দিনাজপুর সফরের দ্বিতীয় দিন বুধবার বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ খানসামা, চিরিরবন্দর ও দিনাজপুর সদরে পথ সভায় বক্তব্য রাখবেন।

ট্যাগ: আসন্ন নির্বাচনএনসিপিজাতীয় নাগরিক পার্টিনির্বাচনে ভালো মানুষ বেচে নিনশেখ হাসিনার পতনসারজিস আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেপ্তার

পরবর্তী

সচিবালয়ে কর্মচারীদের কর্মসূচি স্থগিত

পরবর্তী

সচিবালয়ে কর্মচারীদের কর্মসূচি স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের চাকরিতে পুনর্বহালের রায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version