জনপদ

জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনাস্থলের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় শফিকুল ইসলাম সিকদার (৩৮) নামে জাতীয় পার্টির এক নেতাকে প্রকাশ্য দিবালোকে মহাসড়কে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক পা সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে অজ্ঞাত একদল সন্ত্রাসী। এসময় তারা কুপিয়ে তার পেটের ভুড়িও বের করে ফেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের মাঝেরপুল নামক স্থানে ওই জাতীয় পার্টি নেতা এ সন্ত্রাসী হামলার শিকার হন।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে। মারাত্মক আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

শফিকুল ইসলাম উপজেলার তুষখালী গ্রামের মো. আইউব আলী সিকদার এর ছেলে। সে স্থানীয় তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক।

এ সন্ত্রাসী হামলার জড়িতদের এখনও সনাক্ত করা যায়নি। তবে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাই নাসির হাওলাদারকে সন্দেজনক হিসেবে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়:সন্ত্রাসী হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…