আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তির পথে প্রধান বাধা ইসরায়েল: এরদোয়ান

প্রধান বক্তা ইস্তাম্বুলে ডিপ্লোমেসি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বক্তা ইস্তাম্বুলে ডিপ্লোমেসি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যেখানে তুরস্কের প্রধানমন্ত্রী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েল মধ্যপ্রাচ্যে একধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’।

শনিবার (২১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইস্তাম্বুলে এক কূটনৈতিক সম্মেলনে প্রেসিডেন্ট এসব কথা বলেন।

রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন পরমাণু আলোচনার ঠিক আগ মুহূর্তে ইরানের উপর ইসরায়েলের এই হামলার লক্ষ্যই ছিল ‘আলোচনাকে নাশকতা’ হিসেবে রূপ দেয়া।

এসময় তিনি ইসরায়েলের এই হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তাদের সরকার ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে বড় বাধা’।

তিনি বলেন, ১৩ জুনের হামলা নেতানিয়াহু সরকার মূলত আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করার লক্ষ্যে ছিল।

বিষয়:ইরান-ইসরায়েলএরদোয়ান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…