চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান-ইসরায়েল সংঘাত: এবার নিউইয়র্কে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 19, জুন 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের পর ইসরায়েল ও ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র যেন জড়িত না হয় তার বিরোধীতা করে নিউইয়র্ক সিটির ব্রায়ান্ট পার্কে বিক্ষোভ করছেন শত শত মানুষ। ‘ন্যাশনাল ডে অব প্রোটেস্ট’-এর অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে যুদ্ধবিরোধী নাগরিকদের পাশাপাশি ইরানি-আমেরিকানরাও অংশ নেন।

আল-জাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ইরানে ইসরায়েলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা এবং বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড ধরেছিল। বেশ কয়েকজন লোক প্ল্যাকার্ড তুলেছিল যাতে লেখা ছিল ‘মানুষের প্রয়োজনের জন্য অর্থ। ইরানের সাথে যুদ্ধের জন্য নয়।’

এসময় জাতীয় ইরানি-আমেরিকান কাউন্সিলের সদস্য এটান মাবোরাখ বলেন, ইরানে আমার পরিবারের সদস্যরা হামলার মুখে রয়েছে। তেহরানে হাসপাতাল, মিডিয়া ভবন, এমনকি গ্যাস স্টেশন পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এটা শুধু পারমাণবিক কর্মসূচির ওপর আক্রমণ নয়—এটি একটি বিস্তৃত সামরিক আগ্রাসন।

এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সামরিক সহায়তা দেবেন কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। ইসরায়েল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ‘বাঙ্কার বাস্টার’ নামে পরিচিত ৩০,০০০ পাউন্ড ওজনের বোমা চেয়ে চাপ সৃষ্টি করেছে, যা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম।

এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি কী করব সে বিষয়ে কিছু ধারণা রাখি, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমি সিদ্ধান্ত নিতে পছন্দ করি শেষ মুহূর্তে। তবে সিনেটর এলিজাবেথ ওয়ারেনসহ কংগ্রেসের একাধিক প্রভাবশালী সদস্য প্রেসিডেন্টকে সামরিক উত্তেজনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। ওয়ারেন বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে আমরা কেউই নিরাপদ হব না—এতে মার্কিন স্বার্থও সুরক্ষিত হবে না।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো মার্কিন হস্তক্ষেপ “অপূরণীয় ক্ষতির” কারণ হবে।

ট্যাগ: ইরানইসরাইল-ইরান সংঘাতইসরায়েলনিউইয়র্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সিগারেট খাত থেকেই অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব’

পরবর্তী

দর্শকদের ভালোবাসা পেয়ে আবেগে কাঁদলেন জাহিদ হাসান

পরবর্তী

দর্শকদের ভালোবাসা পেয়ে আবেগে কাঁদলেন জাহিদ হাসান

শবনম ফারিয়া

দেশের কাছে কোনো প্রত্যাশা রাখি না, এই কথা কেন বললেন ফারিয়া?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ও স্মরণে একুশের চেতনা

ফেব্রুয়ারি 1, 2026

৪৯৬ রানের ম্যাচে কিশানের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ভারতের

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

জানুয়ারি 31, 2026

ইমনের ৫ উইকেট, জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

জানুয়ারি 31, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version