চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র সম্পদ উত্তোলনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2024
বাংলাদেশ
A A
Advertisements

বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ভারত মহাসাগরীয় সমুদ্রপথ যেন শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের সরকারপ্রধান।

আজ ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আঞ্চলিক জল ও সমুদ্রসীমা আইনের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রে তেল, গ্যাস উত্তোলনের জন্য ইতোমধ্যেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা তেল, গ্যাস উত্তোলনে বিনিয়োগ করতে পারেন। ভারত মহাসাগরীয় সমুদ্রপথ যেন শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের সরকারপ্রধান।

বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধনমন্ত্রী। দেশের বিশাল সমুদ্রসীমা ব্যবহার করে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানোর তাগিদ দেন তিনি। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে আগামীর নৌবাহিনীকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে নতুন নতুন সক্ষমতা যুক্ত করার জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, বহির্বিশ্বের সাথে নিরবচ্ছিন্ন বাণিজ্যিক যোগাযোগ এবং দেশের সমুদ্রভিত্তিক অর্থনীতির অগ্রগতির গুরুত্ব অনুধাবন করে ১৯৭৪ সালে আঞ্চলিক জল ও সামুদ্রিক অঞ্চল আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার দেখানো সেই পথ অনুসরন করে প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ উপায়ে সমুদ্রসীমা নির্ধারণের মাধ্যমে পারস্পারিক সম্পর্কের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বব্যাপী সমুদ্র বিষয়ক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ হিসেবে জাতির পিতার সেই সামুদ্রিক অঞ্চল আইন এ বছর ৫০ বছর পূর্ণ করলো।

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনাসমুদ্র সম্পদসমুদ্রপথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক

পরবর্তী

অ্যালকোহলে রেহাই, এলএসডি-আইস বিষয়ে পরীমনির মামলা চলবে

পরবর্তী

অ্যালকোহলে রেহাই, এলএসডি-আইস বিষয়ে পরীমনির মামলা চলবে

পোস্তগোলা সেতুর সংস্কার কাজ শুরু আজ, যানজটের শঙ্কা

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version