চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2026
- সেমি লিড, রাজনীতি
A A
Advertisements

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

আজ (৩ জানুয়ারি) শনিবার থেকে কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হবে।

সংগঠনটি জানায়, আগামী ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে আরও কঠোর ও চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে। ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনের দিকেও যেতে বাধ্য হবেন তারা।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, যেকোনো বৈঠক স্বচ্ছ হতে হবে এবং তা প্রকাশ্যে অনুষ্ঠিত হতে হবে।

ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, এই আন্দোলনের পথ তিনি দেখিয়ে গেছেন। সেই পথ অনুসরণ করেই ইনকিলাব মঞ্চ সামনে এগিয়ে যাবে এবং দেশের বিরুদ্ধে সকল আধিপত্যবাদী তৎপরতার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে।

ট্যাগ: ওসমান হাদিমার্চ ফর ইনসাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপত্তা ঝুঁকিতে ২ দশমিক ৯ মিলিয়ন ডলারের চুক্তি বাতিলের নির্দেশ ট্রাম্পের

পরবর্তী

খাজাকে বাদ দেয়ার কারণ জানালেন স্মিথ

পরবর্তী
উসমান খাজা এবং স্টিভেন স্মিথ

খাজাকে বাদ দেয়ার কারণ জানালেন স্মিথ

প্রথম পডকাস্টে জোভানের মুখে প্রেম ও ভাঙনের গল্প!

সর্বশেষ

ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version