আন্তর্জাতিক

চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ, গ্লোবাল শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের সূত্র অনুযায়ী, চলতি মাসের ১২ তারিখই ওয়াশিংটন ডিসি’তে যাওয়ার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদির।

আগামী সপ্তাহে প্যারিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ এবং ১১ ফেব্রুয়ারি সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিটে যোগ দেবেন তিনি। এই সামিট শেষে ১২ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি-এর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী মোদি।

হোয়াইট হাউসে ফেরার পর প্রায় প্রতিদিনই কোনও না কোনও চমক দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কখনও তহবিল স্থগিত করছেন তো কখনও শুল্কের ঘোষণা। ক্ষমতায় ফিরেই নাগরিকত্ব ও অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের ঘোষণায় রীতিমত শঙ্কিত প্রবাসী ভারতীয়রা। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, ট্রাম্প-মোদির সাক্ষাৎ হলে অবশ্যই সেই আলোচনায় থাকবে শুল্ক ও অভিবাসন নীতি।

এর আগে মোদীর সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে জানুয়ারিতে ট্রাম্প সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, “মোদির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে।”

অন্যদিকে নরেন্দ্র মোদি জানান, ট্রাম্পের সঙ্গে পশ্চিম এশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে। একসঙ্গে কাজ করে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

বিষয়:ডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রীমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র সফর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…