চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রধানমন্ত্রী পদের জন্য আলোচনায় ভারতীয় বংশোদ্ভূত অনিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 08, জানুয়ারি 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

পদত্যাগের কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাই ট্রুডোর দল লিবারেল পার্টি খুঁজছে একজন নতুন নেতৃত্ব। বেশ কিছু জনপ্রিয় মুখ প্রথম সারিতে আছেন যারা ট্রুডোর স্থলাভিষিক্ত হতে পারেন। আর তার মধ্যেই আছে ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দের নাম। যিনি বর্তমানে ট্রুডোর মন্ত্রিসভার পরিবহণ মন্ত্রী হিসেবে কাজ করছেন।

আজ (৮ জানুয়ারি) বুধবার এনডিটিভি’র একটি প্রতিবেদনে বলা হয়, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে থাকার পরিকল্পনা করেছেন ট্রুডো। তাই এই মুহুর্তে তার দলের শীর্ঘ্রই একজন যোগ্য নেতার প্রয়োজন। পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে অনেকের মধ্যে উজ্জ্বল মুখ হিসেবে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ।

অনিতা আনন্দ তার কর্মজীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। ২০১৯ সালে ওকভিলের সংসদ সদস্য হিসাবে প্রথম নির্বাচিত, তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাবলিক সার্ভিসেস এবং প্রকিউরমেন্ট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রেজারি বোর্ডের সভাপতি এবং জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তার মেয়াদকালে, আনন্দ সেনাবাহিনীর মধ্যে যৌন অসদাচরণ মোকাবেলায় সংস্কার বাস্তবায়ন করেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে, তিনি ট্রেজারি বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন অব্যাহত রেখে পরিবহন মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

তার বাবা-মা দুজনেই চিকিৎসক ছিলেন। যদিও তার বাবার পরিবার তামিলনাড়ুর চেন্নাই থেকে। আর তার মা পাঞ্জাবের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ তাঁর মা হলেন পাঞ্জাবী এবং বাবা হলেন তামিল। তাঁদের জ্যেষ্ট কন্যা অনিতা আনন্দ। তিনি একজন পণ্ডিত, আইনজীবী এবং গবেষক হিসেবে কাজ করেছেন।

আগামী ২৪ মার্চ পার্লামেন্ট পুনরায় শুরু হওয়ার আগে লিবারালদের একটি নতুন নেতা নির্বাচন করতে হবে। কারণ তিনটি বিরোধী দলই বলে যে তারা প্রথম সুযোগে অনাস্থা ভোটে লিবারেল সরকারকে ফেলে দেবে, আর তারপরই নির্বাচন হবে। নতুন মুখ হয়তো বেশিদিন প্রধানমন্ত্রী থাকবেন না। তবে তারপরই নতুন করে নির্বাচন হলে বিরোধী কনজারভেটিভ পার্টির পক্ষে যাবে সেই রায়।

ট্যাগ: কানাডার প্রধানমন্ত্রীজাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্মিদের ফেরত না দিলে হামাসকে পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প

পরবর্তী

ওলমোর ঘটনায় লাপোর্তার পদত্যাগ দাবি

পরবর্তী

ওলমোর ঘটনায় লাপোর্তার পদত্যাগ দাবি

শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ আরও বাড়িয়েছে মোদি সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version