চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান পেয়েছেন গিল, লড়াই করে হারল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 10, জুলাই 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি শুভমন গিল। তৃতীয়টিতে ছন্দে ফিরেছেন তরুণ অধিনায়ক। তার দারুণ পারফরম্যান্সে ভর করে জিম্বাবুয়েকে ২৩ রানে হারিয়েছে ভারত।

হারারেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৮২ রান তোলে বিশ্বজয়ী দলটি। জবাবে নেমে ৬ উইকেটে ১৫৯ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হার দেখল জিম্বাবুয়ে।

সিরিজের তৃতীয় ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য সাঞ্জু স্যামসন ও শিভম দুবে। টপঅর্ডারে নামা ব্যাটারদের পারফরম্যান্সের পর ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন পাঁচে নামা স্যামসন। দুবের অবশ্য নামার প্রয়োজন হয়নি।

গিল-যশ্বী জয়সওয়ালে দারুণ শুরু পায় ভারত। উদ্বোধনীতে আসে ৬৭ রান। ২৭ বলে ৩৬ রান করে ফিরে যান জয়সওয়াল। ৮১ রানে ফিরে যান অভিষেক শর্মা। ৯ বলে ১০ রান করেন।

১৭.৫ ওভারে ১৫৯ রানের সময় আউট হন গিল। তিন ছক্কা ও সাত চারে ৪৯ বলে ৬৬ রান করেন ভারত অধিনায়ক। চারে নামা রিংকু সিং চারটি চার ও তিন ছক্কায় ২৮ বলে ৪৯ রান করেন।

স্বাগতিক বোলাদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা দুটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। ৩৯ রানে ৫ ব্যাটারকে হারায় দলটি। চারে নামা ডিয়ন মায়ার্স সাতে নামা ক্লাইভ মাদান্দেকে নিয়ে হাল ধরেন। ১১৬ রানে মাদান্দে ফিরে যান ২৬ বলে ৩৭ রান করে।

ওয়েলিংটন মাসাকাদজাকে নিয়ে লড়াই করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন মায়ার্স। ২৩ রানে হেরে যায় তার দল। সাতটি চার ও এক ছক্কায় ৪৯ বলে ৬৫ রান করেন মায়ার্স। মাসাকাদজা ১০ বলে ১৮ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর তিনটি এবং আভেষ খান দুটি উইকেট নেন।

ট্যাগ: গিলজিম্বাবুয়েটি-টুয়েন্টিভারতমায়ার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কখনো বিসিএস দেইনি, উনি আমার মায়ের ড্রাইভার নন: তাহসান

পরবর্তী

অ্যান্ডারসনের মঞ্চে অ্যাটকিনসনের বর্ণিল অভিষেক, লর্ডসে চালক ইংল্যান্ড

পরবর্তী

অ্যান্ডারসনের মঞ্চে অ্যাটকিনসনের বর্ণিল অভিষেক, লর্ডসে চালক ইংল্যান্ড

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

সাকিবের ব্যপারে ‘নমনীয়’ আচরণ করবে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

দুয়ো নয়, সমর্থকদের পাশে চান রিয়াল কোচ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version