চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে সর্বনিম্নের রেকর্ড ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

এশিয়া কাপে ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটারদের উপর তাণ্ডব চালিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন একাধিক। তার তোপদাগা বোলিংয়ে বিধ্বস্ত হয়ে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। ১৫.২ ওভারে থেমেছে লঙ্কানদের ইনিংস।

ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়া ইনিংস শ্রীলঙ্কার। সাউথ আফ্রিকার বিপক্ষে একবার ৪৩ রানে থেমেছিল লঙ্কানরা, সেটি আন্তর্জাতিক ওয়ানডেতে তাদের সর্বনিম্ন। একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের ইনিংসটি অবশ্য জিম্বাবুয়ের। হারারেতে লঙ্কানদের বিপক্ষে ৩৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। অন্যদিকে, এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়েছে লঙ্কানদের এই ইনিংসটি। আগের সর্বনিম্ন রান ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রান করে থেমেছিল টিম টাইগার্স।

রোববার সময়মতো টস হলেও বৃষ্টির কারণে ফাইনালের লড়াই শুরু হতে বিলম্ব হয়েছে। খেলা গড়ালে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে রাখা শ্রীলঙ্কা মহাবিপদে পড়ে। প্রথম ওভারে হারায় উইকেট। পরে চতুর্থ ওভারে রীতিমত তাণ্ডব চালান সিরাজ। সেই ওভারে তুলে নেন ৪ উইকেট। পরে আরও দুটি উইকেটের পান সিরাজ।

শেষপর্যন্ত ৭ ওভারে ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন সিরাজ। যা দিয়ে এশিয়া কাপে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেয়া অজন্তা মেন্ডিসের সঙ্গে নাম লিখিয়েছেন। ১৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন মেন্ডিস।

এশিয়া কাপে পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সিরাজ। ১৯৯৫ সালে শারজাহতে ভারতের বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক আঁকিব জাভেদ।

প্রথম ওভারে ভারতকে সফলতা এনে দেন জাসপ্রীত বুমরাহ। ওভারের তৃতীয় বলে লোকেশ রাহুলের ক্যাচ বানিয়ে ফেরান কুশল পেরেরাকে। দ্বিতীয় ওভারে বলে আসেন সিরাজ। দুর্দান্ত বোলিংয়ে মেডেন আদায় করে নেন। তৃতীয় ওভারে বুমরাহ খরচ করেন মাত্র এক রান।

চতুর্থ ওভারে লঙ্কান ব্যাটাদের উপর তাণ্ডব চালান সিরাজ। ফেরান ৪ জনকে। ওভারের প্রথম বলে জাদেজার ক্যাচ বানিয়ে ফেরান পাথুম নিশাঙ্কাকে। দ্বিতীয় বলে সিরাজকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন সাদিরা সামারাবিক্রমা। পরের বলে লেগ বিফোর হন সাদিরা। রিভিউ নিয়েও লাভ হয়নি। চতুর্থ বলে ঈশান কিষাণের ক্যাচ বানিয়ে সিরাজ ফেরান চারিথ আশালাঙ্কাকে। ৮ রানে চতুর্থ ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা।

পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান ধনঞ্জয়া ডি সিলভা। শেষ বলে শিকার হন সিরাজ তাণ্ডবের। লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১২ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানবাহিনী।

পঞ্চম ওভার মেডেন আদায় করে নেন বুমরাহ। চাপ কাটিয়ে তোলার আগেই ষষ্ঠ ওভারে বলে এসে নিজের পঞ্চম আঘাত হানেন সিরাজ। ওভারের চতুর্থ বলে দাসুন শানাকাকে ফেরান বোল্ড করে।

সপ্তম উইকেট জুটিতে ২১ রান তোলেন কুশল মেন্ডিস ও দুনিথ ওয়েল্লাগে। ১২তম ওভারের দ্বিতীয় বলে ষষ্ঠ শিকারের দেখা পান সিরাজ। মেন্ডিস বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। ৩৩ রানে সপ্তম উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩৪ বলে ১৭ রান করেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।

পরের ওভারে ৪০ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১২তম ওভারের তৃতীয় বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে হার্দিক পান্ডিয়ার শিকার হন ওয়েল্লাগে। ১৬তম ওভারের প্রথম বলে দলীয় ৫০ রানে লঙ্কানদের নবম ব্যাটারকে ফেরান হার্দিক পান্ডিয়া। প্রমোধ মাধুশানকে ফেরান কোহলির ক্যাচ বানিয়ে। পরের বলে মাথিশা পাথিরানাকে ফিরিয়ে লঙ্কানদের ইনিংস গুটিয়ে দেন হার্দিক।

৭ ওভার বল করে ২১ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২.২ ওভার বল করে ৩ রানে ৩ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। বুমরাহ নিয়েছেন একটি উইকেট।

ট্যাগ: এশিয়া কাপ ফাইনালএশিয়া কাপ-২০২৩ফাইনালবুমরাহভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু রোগীদের ঢাকায় না পাঠানোর নির্দেশ

পরবর্তী

দীপিকার নিশানায় প্রিয়াঙ্কা!

পরবর্তী

দীপিকার নিশানায় প্রিয়াঙ্কা!

প্রবাসীরা দেশের উন্নয়ন সহযোদ্ধা: জাহাঙ্গীর কবির নানক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version