চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা কাপের শিরোপা ধরে রাখল কিংস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

স্বাধীনতা কাপ-২০২৩ আসরের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। দুদলের জমজমাট লড়াইয়ে ২-১ ব্যবধানে শিরোপা ধরে রাখল লিগ চ্যাম্পিয়ন কিংস।

সোমবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি মেমোরিয়াল অডিটোরিয়ামের ফাইনালে ঢাকার শতবর্ষী ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে গোল করেন কিংসদের রাকিব হোসেন ও ডোরিয়েলটন গোমেজ।

ম্যাচের শুরুতে ফাউল থেকে প্রথম আক্রমণ করে কিংস। মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেনের দৃঢ়তায় কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি সাদা-কালোদের। পরের মিনিটে কিংসদের দিকে আক্রমণ চালান মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে, কাজে লাগাতে পারেননি সুযোগ।

চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে কিংসের সামনে। লং বলে বক্সের মধ্যে বল পান ফরোয়ার্ড রফিকুল ইসলাম, কিন্তু এগিয়ে যাওয়া হয়নি লিগ চ্যাম্পিয়নদের। পরে আরও কিছু আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে।

ম্যাচের ৩৮ মিনিটে বক্সের মধ্যে ভালো সুযোগ পান ডোরিয়েলটন গোমেজ, হেডে সুযোগ কাজে লাগাতে পারেননি এ ব্রাজিলিয়ান। পরে অনেকক্ষণ টিকিটাকা খেলতে খেলতে মোহামেডানের উজবেকিস্তান মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ সরাসরি গোলে শট নেন। সেটা বারের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে ম্যাচে প্রথম সাফল্য পায় মোহামেডান। তার আগে ফাইনালে সরাসরি লাল কার্ড দেখেন কিংস ফরোয়ার্ড রফিকুল ইসলাম। ম্যাচের প্রথম কার্ডটি মোহামেডানের ওমর ফারুক বাবুকে লাথি মারার জন্য দেখানো হয় রফিককে এবং সেটি লাল কার্ড।

ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন মোহামেডানের নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। ১-০ গোলে এগিয়ে যায় মতিঝিলের ক্লাবটি। ম্যাচে ফিরতে দুই মিনিটের বেশি সময় নেয়নি কিংস। ৫২ মিনিটে বক্সের মধ্য থেকে বাঁ-পায়ে দারুণ শটে সমতায় ফেরে তারা। দুবছর আগের ফাইনালে গোল করা উইঙ্গার রাকিব হোসেন এ মৌসুমের ফাইনালেও গোল পেলেন।

পরে ৬৩ মিনিটে কিছুটা হাতাহাতি হয় মিগুয়েল দামাসেনো এবং ওমর ফারুক বাবুর মধ্যে। সেটা দুদলের মধ্যে ছড়িয়ে পড়ে, হলুদ কার্ড দেখেন এ দুই খেলোয়াড়। ৭১ মিনিটে এক দর্শক মাঠে ঢুকে পড়েন, তবে খেলা থামাতে হয়নি। বাংলাদেশের উইঙ্গার রাকিবকে ছুঁয়ে দেখে আবার মাঠের বাইরে চলে যান। ম্যাচের ৭৪ মিনিটে প্রথম পরিবর্তন করে মোহামেডান।

একজন কম নিয়েও ম্যাচে দমে যায়নি বর্তমান লিগ চ্যাম্পিয়ন কিংস। ৮৪ মিনিটে বক্সের মধ্যে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মোহামেডান, কর্নার পেয়ে ম্যাচের সবচেয়ে বাজে শটটি নেন মোজাফফর। ৮৬ মিনিটে সুযোগ কাজে লাগান ডোরিয়েলটন, গোল করে কিংসকে এগিয়ে দেন এ ব্রাজিলিয়ান।

যোগ করা সময়ের প্রায় শেষ সময়ে এগিয়ে থাকা কিংসের খেলোয়াড়দের সাথে মোহামেডানের বেশ উত্তেজনা চলতে থাকে। টানা চারটি হলুদ কার্ড দেখানো হয় দুদলের খেলোয়াড়দের। শেষপর্যন্ত স্বাধীনতা কাপের গত আসরের চ্যাম্পিয়ন কিংসরা শিরোপা ধরে রাখতে পারে।

ট্যাগ: ওমর ফারুকগোপালগঞ্জডোরিয়েলটনবসুন্ধরা কিংসবাফুফেমোহামেডানরফিকরাকিবলিড স্পোর্টসসানডেস্বাধীনতা কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্মজীবী মায়েদের নিয়ে মেহজাবীনের যে নাটকে মুগ্ধ দর্শক

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ

রজনীকান্তের সিনেমার প্রস্তাব ফেরালেন শাহরুখ!

সর্বশেষ

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি 2, 2026

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি 2, 2026
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version