বিনোদন

‘লেখা সংসার ভাঙেনি’, বিচ্ছেদ নিশ্চিত করে বললেন ইমরান

দম্পতিদের বিবাহের ছবি, পুরস্কার ও উৎসবের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দম্পতিদের বিবাহের অনুষ্ঠানের ছবি, যেখানে তারা হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনেক বছর ধরেই ইমরান খানের বিয়ে বিচ্ছেদ নিয়ে চলছে জল্পনাকল্পনা। অবশেষে জল্পনায় নিজেই সিলমোহর দিলেন ইমরান খান। জানালেন, অবন্তিকা মালিকের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে!

এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ২০১৯ সালেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। অভিনয়শিল্পী লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের বিষয়টিও স্বীকার করেন তিনি।

ভোগ ইন্ডিয়াকে দেয়া ওই সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘লেখা ওয়াশিংটনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক থাকার গুঞ্জনটি সত্যি। আমি ডিভোর্সড, ২০১৯ সালের ফেব্রুয়ারিতেই ছাড়াছাড়ি হয়ে গেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা ওয়াশিংটনকে নিয়ে নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে ইমরান বলেন, ‘গুঞ্জন রটেছে লেখা ঘর ভেঙেছে। লকডাউনের সময় লেখা আর আমার ঘনিষ্ঠতা বাড়ে। তারও দেড় বছর আগে অবন্তিকার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আর লেখারও তার আগের সঙ্গীর সাথে আমার সাথে সম্পর্কের এক বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। তিনি ওর স্বামীও ছিলেন না।’

২০১১ সালে অবন্তিকা ও ইমরানের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান আছে।

বিষয়:অবন্তিকাঅভিনয়ইমরানইমরান খানবলিউডলেখা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…