ক্রিকেট

আইসিসির মার্চ সেরা সাকিব

মাসসেরা নারী ক্রিকেটার হেনরিয়েট

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান মার্চ মাসের সেরা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান এর ছবি, পুরস্কার হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্চজুড়ে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। মিললো পুরস্কারও। নজরকাড়া নৈপুণ্য দেখানোয় গত মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বুধবার জানিয়েছে সাকিবের সেরা হওয়ার খবর।

মাসসেরার লড়াইয়ে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলেছেন সাকিব।

মার্চ মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই। তিনি পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়াকে পেছনে ফেলেছেন সেরার দৌড়ে।

মার্চ মাসে ব্যাট-বলে অনন্য ছিলেন সাকিব। খেলেছেন ১২টি ম্যাচ। ব্যাটে ৩৫৩ রানের পাশাপাশি বল হাতে ১৫ উইকেট নিয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারি ছিলেন সাকিব। সিরিজে একমাত্র জয়ের দিনে ৭১ বলে ৭৫ রান করেন। টি-টুয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের অগ্রনায়কও ছিলেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সাকিব ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ২৪ বলে ৩৮ রানের পাওয়ার হিটিংয়ের পর ৫ উইকেট শিকার করেন।

টি-টুয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছেন সাকিব। টেস্টে তিনি আগের তৃতীয় স্থান ধরে রেখেছেন।

বিষয়:আইসিসিবাংলাদেশ ক্রিকেট দলমার্চলিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…