চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপাইনের সাবেক পুলিশপ্রধানের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 08, নভেম্বর 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

Advertisements

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিপাইনের সাবেক পুলিশপ্রধান ও বর্তমান সেনেটর রোনাল্ড বাটো দেলা রোসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছেন দেশটির দুর্নীতিবিরোধী কমিশনার জিসাস ক্রিসপিন বয়িং রেমুলা।

সংবাদমাধ্যম স্টার নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৮ নভেম্বর) ডিজেডআরএইচ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইসিসি সেনেটর বাটো দেলা রোসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সাক্ষাৎকারে এ তথ্যের সত্যতা সম্পর্কে জানতে চাইলে রেমুলা বলেন, আমার জানা মতে তাই। একজন নির্ভরযোগ্য সূত্র আমাকে এ তথ্য জানিয়েছেন।

তবে ফিলিপাইনসের বিচার বিভাগ (ডিওজে) বলেছে, তারা বিষয়টি এখনো যাচাই করছে।

বিচার বিভাগের মুখপাত্র পোলো মার্টিনেজ বলেন, এই মুহূর্তে আমরা তথ্যটি যাচাই করছি। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক নথি বা পরোয়ানার কপি পাইনি। যাচাই সম্পন্ন হলে বিস্তারিত জানানো হবে।

রোনাল্ড বাটো দেলা রোসা ২০১৬ সালে রদ্রিগো দুতার্তে প্রশাসনের সময় ফিলিপাইনের জাতীয় পুলিশপ্রধান ছিলেন। ওই সময়ই দেশজুড়ে বিতর্কিত মাদকবিরোধী যুদ্ধ শুরু হয়, যেখানে হাজার হাজার মানুষ নিহত হন।

দুতার্তে বর্তমানে নেদারল্যান্ডসের হেগ শহরে আইসিসির অধীনে আটক আছেন। চলতি বছরের মার্চে তাকে ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে আইসিসিতে নেওয়া হয়। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে।

ট্যাগ: আইসিসিআন্তর্জাতিক অপরাধ আদালতফিলিপাইনরোনাল্ড বাটো দেলা রোসারসাবেক পুলিশপ্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের শেষে টানা ৩ দিনের ছুটি

পরবর্তী

এশিয়ান আর্চারির সভাপতি হলেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন

পরবর্তী
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল

এশিয়ান আর্চারির সভাপতি হলেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন

ছবি: সংগৃহীত

সেদাওগি বাঁধের নিয়ন্ত্রণ ফিরে পেল মিয়ানমার জান্তা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ফেব্রুয়ারি 2, 2026

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি 2, 2026
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি 2, 2026

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি 2, 2026

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version