চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের উপকূলে ট্যাঙ্কার-কার্গো জাহাজের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 10, মার্চ 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

যুক্তরাজ্যের উপকূলে একটি তেল ট্যাঙ্কার ও কার্গো জাহাজের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের চিকিৎসার জন্য উপকূলে নিয়ে আসা হয়।

বিবিসি জানিয়েছে, গ্রিমসবি বন্দর কর্তৃপক্ষের পরিচালক মার্টিন বয়ার্স জানান, আহতদের তিনটি জাহাজে করে চিকিৎসার জন্য উপকূলে আনা হয়েছে। তিনি বলেন, ঘাটে অ্যাম্বুলেন্সগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল।

যুক্তরাজ্যের কোস্টগার্ড এই ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে। কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, পূর্ব ইয়র্কশায়ার উপকূলে ট্যাঙ্কার ও কার্গো জাহাজের সংঘর্ষের খবর পাওয়ার পর তারা অভিযান চালায়। এছাড়াও, সম্ভাব্য দূষণ প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার জন্য মূল্যায়ন করা হচ্ছে।

যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে, উপকূল থেকে প্রায় ১০ মাইল (১৬ কিলোমিটার) দূরে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের বিশাল লেলিহান শিখা উঠছে। রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন নিশ্চিত করেছে যে উভয় জাহাজেই আগুন লেগেছে এবং অনেক লোক জাহাজ ছেড়ে চলে গেছে।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন জানিয়েছে, বর্তমানে আগুন নেভানো এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানের ওপর মনোযোগ দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের পরিবহন সচিব হাইডি আলেকজান্ডার বলেন, তিনি এই ঘটনায় উদ্বিগ্ন এবং পরিস্থিতির উন্নতির সাথে সাথে কর্মকর্তা ও কোস্টগার্ডের সাথে যোগাযোগ রাখছেন। তিনি ঘটনাস্থলে ছুটে আসা সমস্ত জরুরি পরিষেবাকে ধন্যবাদ জানান।

ট্যাগ: কার্গো জাহাজট্যাঙ্কারযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনাল ঘিরে বিতর্ক, আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি

পরবর্তী

অভিবাসীদের স্ব-নির্বাসনে অ্যাপ চালু করেছে যুক্তরাষ্ট্র

পরবর্তী

অভিবাসীদের স্ব-নির্বাসনে অ্যাপ চালু করেছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

সর্বশেষ

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে ‘বাংলা খেয়াল উৎসব’

ফেব্রুয়ারি 1, 2026

নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর-৩

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version