অপরাধ

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন

গৃহবধূ হত্যার জন্য ধারালো অস্ত্র দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রে একটি ধারালো অস্ত্র এবং একজন নারীর মুখের silhouette দেখা যাচ্ছে, যা হত্যার ঘটনা নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের পাইকার গড় এলাকায় এ ঘটনা ঘটে। আমিনা বেগম ওই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৫০ শতাংশ জমি নিয়ে প্রতিবেশি মিন্টু মিয়ার সঙ্গে সেকেন্দার আলীর বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ ওই জমিতে পানি নেওয়ার চেষ্টা করে উভয় পক্ষ। এতে বিরোধে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে গোলজার আলীর ছেলে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে আমিনা বেগমের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমান তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে। তবে আসামীরা পলাতক রয়েছেন।

বিষয়:গৃহবধূ খুনদিনাজপুর
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…