চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ইসরায়েলবিরোধী গোয়েন্দা ইউনিটের প্রধানই মোসাদ এজেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 02, অক্টোবর 2024
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিট ইসরায়েলবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে, তার প্রধান মোসাদের এজেন্ট বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বুধবার (২ অক্টোবর) প্রকাশিত সিএনএনের তুর্কি ভাষার ইউনিটকে দেয়া এই সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

সিএনএন সাক্ষাৎকারে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জানান, ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিট মোসাদ এজেন্টদের শনাক্ত করার জন্য বিশেষভাবে নিযুক্ত ছিল, সেই ইউনিটের প্রধান ২০২১ সালেই নিজেকে ডাবল এজেন্ট হিসেবে প্রকাশ করেছিলেন। তিনি সব মিলিয়ে আরও ২০ জন মোসাদ এজেন্ট পরিচালনা করতেন।

আহমাদিনেজাদের মতে, এই ডাবল এজেন্টরা কয়েক বছর ধরে ইরানের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য ফাঁস করেছে। ইরানের সামরিক ও গোয়েন্দা সংস্থার ধারাবাহিক ব্যর্থতার অন্যতম কারণ এটি। এসব এজেন্ট ইসরায়েলকে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বিষয়গুলোর সংবেদনশীল তথ্যও সরবরাহ করেছিল।

ইরানের সাবেক এই প্রেসিডেন্ট জানান, এ ধরনের একটি অপারেশনের আওতায় ২০১৮ সালে ইরানের পারমাণবিক কর্মসূচির নথি চুরি করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমে প্রকাশও করেছিলেন এবং এর ওপর ভিত্তি করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে থাকা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। এসব অভিযুক্ত মোসাদ এজেন্ট তাদের অপারেশন শেষ করে বর্তমানে ইসরায়েলে বসবাস করছে বলেও জানান তিনি।

আহমাদিনেজাদের এই অভিযোগ সামনে আসার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে তার আগে ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

কিছুদিন আগে তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। তার আগে, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দুই শীর্ষ ইরানি কমান্ডারকে হত্যা করে ইসরায়েল।

সর্বশেষ, ইসরায়েল বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করে। এসব হত্যাকাণ্ড মূলত ইরানসহ এর প্রক্সি গোষ্ঠীগুলোর অভ্যন্তরে ইসরায়েলের অনুপ্রবেশের বিষয়টির পক্ষেই ইঙ্গিত দেয়।

ট্যাগ: ইরানইসরায়েলবিরোধী গোয়েন্দা ইউনিটমোসাদ এজেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরব আমিরাতে হতে চলেছে এক আঁটসাঁট বিশ্বকাপ?

পরবর্তী

প্রবাসী আয় বাড়ল ৮০ শতাংশ

পরবর্তী

প্রবাসী আয় বাড়ল ৮০ শতাংশ

ইবি ছাত্রলীগের দুই নেতা আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ও স্মরণে একুশের চেতনা

ফেব্রুয়ারি 1, 2026

৪৯৬ রানের ম্যাচে কিশানের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ভারতের

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

জানুয়ারি 31, 2026

ইমনের ৫ উইকেট, জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

জানুয়ারি 31, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version