চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিফেন্ডার তো কী, ফাইনালের গোলটা ভালোই লেগেছে হান্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 13, মার্চ 2024
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৭০ মিনিটে ডিফেন্ডার মারিয়াম বিনতে হান্নার গোলে সমতায় ফেরে লাল-সবুজের দল। পরের গল্পটা সবার জানা, টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট নিয়ে ফিরেছে বাংলাদেশ।

বুধবার সকাল ১১টায় বাফুফের বাসে চড়ে চ্যানেল আই প্রাঙ্গণে আসেন শিরোপাজয়ী সেই বীরকন্যারা, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় অর্পিতা-প্রীতিদের। চ্যানেল আই অনলাইনের কথা হয় ফাইনালের গোলস্কোরার হান্নার সাথে। জানালেন, ফাইনালে গোল করতে পেরে ভালো লেগেছে।

কর্নার কিক থেকে আসা বল ডি-বক্সের মধ্যে পেয়ে দারুণ শটে গোল আনেন হান্না। সেটি নিয়ে বললেন, ‘প্রথমে গোল খাওয়ার পরও আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা জিততে পারব, শেষপর্যন্ত আমরা চেষ্টা করব। ডিফেন্ডার হয়েও ফাইনালে গোল করে ভালো লেগেছে।’

আগামীর লক্ষ্য সম্পর্কে টাঙ্গাইলের কৃতী ফুটবলার জানালেন, ‘লক্ষ্য এবার অনূর্ধ্ব-১৭, ১৮, ১৯-এগুলোয় ভালো পারফরম্যান্স করা। এরপর জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা।’

নিজে ডিফেন্ডার, এজন্য বাংলাদেশের তারকা ফুটবলার বিশ্বনাথ ঘোষকে অনুসরণ করেন হান্না। সদা হাস্যোজ্জ্বল হান্না পড়াশোনা করছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে, এখন নবম শ্রেণিতে।

ট্যাগ: নেপালবাংলাদেশবিকেএসপিভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপহান্না
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের বিতর্কিত নাগরিক আইন মানতে নারাজ কমল-বিজয়রা

পরবর্তী

ক্রিটিক্স চয়েজে ‘টুয়েলভথ ফেল’-এর জয়জয়কার

পরবর্তী

ক্রিটিক্স চয়েজে 'টুয়েলভথ ফেল'-এর জয়জয়কার

নীলফামারীতে বোরো ধান আবাদে আধুনিক যন্ত্র ব্যবহার করেছেন চাষিরা

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version