চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনদেশের ৬৯ প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 07, মার্চ 2023
বিনোদন
A A
Advertisements

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না মিললেও আসছে শুক্রবার থেকে কানাডা ও আমেরিকায় মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের সম্পূর্ণ হলের তালিকা প্রকাশ করেন নির্মাতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হলের তালিকা প্রকাশ করে নিজের অনুভূতির কথাও শেয়ার করেন ফারুকী। এসময় আবেগপ্রবণ হয়ে তিনি লিখেন,‘কিছু কিছু জিনিসের ইমোশনাল ভ্যালু ব্যাখ্যা করা কঠিন। শনিবার বিকেল ছবির থিয়েটার লিস্ট শেয়ার করাটা আমার বা আমার টিমের জন্য কতটা ইমোশনাল এটা কেমনে বলবো আমি জানি না।’

হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ দেশের সেন্সর বোর্ডে আটকে আছে চার বছরের বেশি সময় ধরে। বিদেশে ছবিটি মুক্তির প্রাক্কালে এ নিয়ে নির্মাতার জমানো ক্ষোভের দেখাও মেলে এদিন।

কানাডা-আমেরিকার হল তালিকার সংখ্যা জানিয়ে ফারুকী লিখেন,‘আমাদেরকে অন্যায়ভাবে আটকে দেয়ার চেষ্টা করা হয়েছে, স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছে, আমরা বাধার পাহাড় ডিঙ্গায়ে আজকে এইখানে!’ এসময় ফারুকী জানান, ‘শনিবার বিকেল’ আমেরিকায় ৬০ এবং কানাডায় ৯টা মিলিয়ে প্রথম সপ্তাহে মোট ৬৯টা থিয়েটারে মুক্তি পাচ্ছে।

ছবি মুক্তি উপলক্ষ্যে ১০ মার্চের আগেই উত্তর আমেরিকায় পৌঁছাবেন ফারুকী। অংশ নিবেন প্রচারণায়। সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলে আগেই জানিয়েছেন ফারুকী।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

ট্যাগ: আমেরিকাইন্তেখাব দিনারইয়াদ হুরানিকানাডাজাহিদ হাসাননুসরাত ইমরোজ তিশাপরমব্রত চ্যাটার্জীফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেলসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

পরবর্তী

যেদিকে তাকাই সেদিকেই শুধু ধ্বংসস্তুপ

পরবর্তী

যেদিকে তাকাই সেদিকেই শুধু ধ্বংসস্তুপ

জেদ্দায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

সর্বশেষ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

এই নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version