চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের ৫ গোল, মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে

২০২৬ বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2025
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে গোল উৎসবের এক রাত কাটিয়েছে নরওয়ে। মলদোভাকে ১১-১ ব্যবধানে হারিয়েছে আরলিং হালান্ড বাহিনী। গোলবন্যার ম্যাচে ম্যানচেস্টার সিটি তারকা হালান্ডের পাঁচ গোলের সঙ্গে সতীর্থ থেলো আসগার্ড করেছেন আরও চারটি। বাকী দুটি গোল করেন মার্টিন ওডেগার্ড ও ফেলিক্স হর্ন মায়রি।

মঙ্গলবার রাতের ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পারেনি স্বাগতিক নরওয়ে। তারা যে গোলটি হজম করেছে সেটিও নিজেদের ভুলেই। জাল রক্ষা করতে গিয়ে উল্টো বল জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার লিও স্কিরি ওস্তিগার্ড।

নরওয়ের জয়টি ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের রেকর্ড। শেষ ১৯৯৬ সালে বিশ্বকাপ বাছাইয়ে লেইচেন্সটাইঙ্কে ১১-১ গোল দিয়ে জিতেছিল মেসেডোনিয়া।

এ নিয়ে তিনবার প্রতিপক্ষকে ১১ গোল দিল নরওয়ে। ফিনল্যান্ডের বিপক্ষে ১৯৪৬ সালে ১২-০ গোলের জয়টি তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

হালান্ড প্রথমার্ধেই চার গোল করেন। নরওয়ের জার্সিতে এটি তার পঞ্চম হ্যাটট্রিক। সতীর্থ আসগার্ড দেখিয়েছেন পায়ের জাদু। বদলি নেমে একের পর এক বল জালে পাঠান আসগার্ড। ১৩ মিনিটে করেন হ্যাটট্রিক।

মলদোভার বিপক্ষে জয়ের পর ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপে শেষ খেলেছিল তারা। ২০০০ সালের ইউরো কাপের পর বড় কোনো বৈশ্বিক আসরে দেখা যায়নি নরওয়েকে।

ট্যাগ: আর্লিং হালান্ডথেলো আসগার্ডনরওয়েমলদোভালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা বৃষ্টিতে পিছিয়ে পড়েছে যশোরের আগাম শীতকালীন সবজি চাষ

পরবর্তী

ডাকসু নির্বাচনে জয়ী হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

পরবর্তী
ছবি: সংগ্রহীত

ডাকসু নির্বাচনে জয়ী হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

ছবি: আরিফ আহমেদ

এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ

সর্বশেষ

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version