চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:57 পূর্বাহ্ন 08, মার্চ 2023
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন নামে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন।

এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ৭ মার্চ রাতে নিখোঁজ দুই ব্যক্তির পরিবার জেলা প্রশাসনের কাছে এ আবেদন করে।

যাদের উদ্ধারের আবেদন করা হয়েছে তারা হলেন- মেহেদী হাসান স্বপন, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া সেলিম ও ইয়াছিন।

এর মধ্যে মেহেদি বাংলাদেশ স্যানেটারি নামে একটি দোকানে কাজ করতেন। এছাড়া নিখোঁজ ইয়াছিন ওই মার্কেটটিতে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দরবেশপুরে। আর ইমতিয়াজ পথচারী ছিলেন। তিনি রাজধানীর মনিপুরী এলাকায় থাকেন।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় মনিরুদ্দীন সুমন (৪০) ও বাবু (৩৫) নামের আরও দুইজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত নিহত ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার ৭ মার্চ রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন: বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ট্যাগ: গুলিস্তানে বিস্ফোরণনিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবাইকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন মেসি

পরবর্তী

গুলিস্তানের ঘটনায় এজিবি মোতায়েন

পরবর্তী

গুলিস্তানের ঘটনায় এজিবি মোতায়েন

গুলিস্তানে ভবনটির বেজমেন্টে বিস্ফোরণ হয়েছে: সেনাবাহিনী

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version