চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশাল ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 26, মে 2024
অর্থনীতি, বাংলাদেশ
A A
Advertisements

রাজস্ব আয়ে বিশাল ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে সরকার। চলতি বাজেট সংশোধন করে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নেয়া হলেও প্রায় এক লাখ কোটি টাকা কম আদায় হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, কর আওতা বাড়াতে না পারা, অযৌক্তিক লক্ষ্যমাত্রা ও অর্থপাচার কমিয়ে পাচারকারীদের কাছ থেকে কর আদায়ে ব্যর্থতায় প্রতিবছরই ঘাটতি হচ্ছে রাজস্ব আয়।

তারা বলছে, বাজেটে অর্থসংস্থান বাড়াতে বিকাশমান শিল্প থেকে কর সুবিধা প্রত্যাহার না করে দীর্ঘ সুবিধাপ্রাপ্ত খাতে কমিয়ে দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।

চলতি অর্থবছর ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। পরে সংশোধন করে লক্ষ্যমাত্রা ৪ লাখ ১০ হাজার কোটি টাকা করা হলেও মার্চ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে দুই লাখ ৬০ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে প্রবৃদ্ধিতে মাত্র ১৫ শতাংশের কিছু বেশি।

আসন্ন বাজেট সংকোচনশীল নীতিতে করা হবে বলা হলেও এবারও রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে প্রায় ৫ লাখ কোটি টাকা। বাজেটে অর্থ সংস্থানে এবারও বড় ভরসা দেশী ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ।

বাজেটে অর্থসংস্থানে জোর আলোচনায় দেশীয় উৎপাদনশীল ও বিকাশমান খাত থেকে কর সুবিধা বাতিল।

অর্থনীতিবিদদের পরামর্শ, ঢালাওভাবে সুবিধা বাতিল না করে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধার মতো অপ্রয়োজনীয় ও দীর্ঘদিন ধরে সুবিধাপ্রাপ্ত খাত থেকে কর অব্যাহতি সুবিধা বাতিল করা।

অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, উন্নয়নশীল ও বিকাশমান অর্থনীতির দেশে সরকার বাজেটে অর্থসংস্থানে ঋণের জন্য ভঙ্গুর ব্যাংক ব্যবস্থার উপর অতি নির্ভরশীল হলে বিকাশমান উৎপাদনশীল খাত বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংকটে পড়তে পারে।

ট্যাগ: অর্থবছরঅর্থবছর শেষ হচ্ছে ঘাটতি নিয়েরাজস্ব আয়ে বিশাল ঘাটতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমপি আনোয়ারুল হত্যার মূল হোতা যুক্তরাষ্ট্রে পালিয়েছে: ডিবি প্রধান

পরবর্তী

রেমাল: দুর্যোগ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

পরবর্তী

রেমাল: দুর্যোগ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

কেন গ্রেপ্তার হয়েছিলেন নিকি মিনাজ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version