রাজনীতি

ঢাকা ১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জিএম কাদের

জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের ছবি, তিনি একটি পেশাদার পার্টি নেতার চেহারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তার পক্ষে মনোনয়ন পত্র প্রত্যাহারের চিঠি জমা দিয়েছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জি এম কাদেরের মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেওয়া হয়।

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আসন ভাগাভাগি নিয়ে একাধিকবার ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টি।

বিষয়:জি এম কাদেরঢাকা ১৭ আসনপ্রার্থিতা প্রত্যাহার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…