বাংলাদেশ

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তার সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি সংশ্লিষ্ট মন্দিরগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো— ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)।

চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।

বিষয়:আবদুর রহমান সানিআর্থিক অনুদানচার মন্দিরঢাকা ১৭ আসনতারেক রহমানপ্রধানমন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…