চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধা উপনির্বাচন: প্রিজাইডিং অফিসাররা বলছেন ভোট সুষ্ঠু হয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 12, অক্টোবর 2022
- সেমি লিড, রাজনীতি
A A
Advertisements

ভোটকক্ষে অবৈধ অনুপ্রবেশকারীর প্রবেশ এবং ভোট কারচুপির অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন স্থগিতের পর সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। দায়িত্বপ্রাপ্ত কয়েকজন প্রিজাইডিং অফিসার বলেছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হলেও সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে তারা ভোটগ্রহণ স্থগিত করেছেন। 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে মোট ৩ লাখ ৩৯ হাজার ৯৮ জন ভোটার ইভিএমের মাধ্যমে ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোট প্রদান করছিলেন। এরমধ্যে অনিয়মের অভিযোগে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। যার মধ্যে মথরপাড়া দাখিল মাদ্রাসা, যাদুরতাইড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়াহাট সরকারি বিদ্যালয় কেন্দ্র। যদিও এই সকল কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা।

তারা লিখিত বক্তব্যে বলছেন: নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার জনাব মো: কামরুল ইসলামের নির্দেশে আমি (নাম) ভোট গ্রহণ বন্ধ করিলাম। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা হয়নি। আমরা বেলা ৩.০০ ঘটিকায় ভোট কেন্দ্র ত্যাগ করিলাম।

সাক্ষর করা মথরপাড়া দাখিল মাদ্রাসা, যাদুরতাইড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়াহাট সরকারি বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তাদের লিখিত বক্তব্যে সাক্ষর করেছেন। তারা হলেন: মোঃ মশিউর রহমান (প্রভাষক- বোনার পাড়া সরকারি কলেজ, সাঘাট-গাইবান্ধা), মোঃ আব্দুল লতিফ (সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সাঘাট-গাইবান্ধা), মোঃ রাসেল মিয়া (ব্যবস্থাপক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জুমারবাড়ী শাখা- গাইবান্ধা)।

এর মধ্যে মথরপাড়া দাখিল মাদ্রাসায় ৯০১ , যাদুরতাইড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৯৫ ও কচুয়াহাট সরকারি বিদ্যালয় কেন্দ্রের ভোট পড়েছিল ৫৪৯টি করে।

প্রিজাইডিং অফিসারদের বক্তব্য

 

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন দাবি করেছেন, তার কোনো কর্মী-সমর্থক অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দেননি, বাধাও দেননি। ভোটের আগের রাতেও কেউ হুমকি দেননি। উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।

প্রিজাইডিং অফিসারদের বক্তব্য

তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোট স্থগিত প্রসঙ্গে বলেছেন: আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গোপন কক্ষে অন্যরা ঢুকছে, ভোট সুশৃঙ্খলভাবে হচ্ছে না। আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি- ভোটগ্রহণে অনিয়ম হচ্ছে এবং অনেক কক্ষে অবৈধ অনুপ্রবেশ লক্ষ্য করেছি। অবৈধভাবে প্রবেশ করে ভোটারকে ভোট প্রদানে সহায়তা বা বাধ্য করছে- এটা সুস্পষ্ট লক্ষ্য করেছি। যেটি নিয়ম নয়।

বেলা ২টার দিকে সিইসি নির্বাচন বন্ধের ঘোষণা দেন।

এর আগে বেলা এগারোটার দিকে উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া সবাই নানা অনিয়মের অভিযোগ করে একযোগে চার প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ট্যাগ: কাজী হাবিবুল আউয়ালগাইবান্ধা-৫ উপনির্বাচনপ্রধান নির্বাচন কমিশনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত

পরবর্তী

মানসিক প্রশান্তি ও শারীরিক অসুস্থতা নিরাময়ে ছাদকৃষি

পরবর্তী

মানসিক প্রশান্তি ও শারীরিক অসুস্থতা নিরাময়ে ছাদকৃষি

শেয়ারবাজারে ফ্লোরপ্রাইস উঠানো হবে না: বিএসইসি চেয়ারম্যান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

জানুয়ারি 31, 2026

ইমনের ৫ উইকেট, জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

জানুয়ারি 31, 2026

বিশ্বকাপের সময় আড়াই কোটি প্রাইজমানির টুর্নামেন্ট ঘোষণা বিসিবির

জানুয়ারি 31, 2026

শাস্ত্রীয় সঙ্গীতের মিলনমেলা ‘বাংলা খেয়াল উৎসব ২০২৬’

জানুয়ারি 31, 2026
ছবি: সংগৃহীত

ভোটের মাঠে ডিম ও জমানো টাকার মাটির ব্যাংক উপহার পেলেন মির্জা ফখরুল

জানুয়ারি 31, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version