চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২৫
- সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের

বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের

বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সরকারি পদক্ষেপ জোরদার করার লক্ষ্যে পরিচালিত গবেষণা কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স।

রোববার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস এক বিবৃতিতে ‘হিটমাইন্ড ফর উইমেন’ উদ্যোগের সফলতার প্রশংসা করে এ অঙ্গীকার ব্যক্ত করেছে।

সাজিদা ফাউন্ডেশন, ফরাসি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট (আইআরডি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় ‘টিম ফ্রান্স ফান্ড’ (এফইএফ)- এর অধীনে এ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে।

এক বছর মেয়াদি এ পাইলট প্রকল্পটি সাতক্ষীরা ও গাজীপুরের ঝুঁকিপূর্ণ নারী জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যের ওপর চরম তাপমাত্রার প্রভাব নিয়ে গবেষণা চালায়। প্রকল্পটি ভবিষ্যৎ জনস্বাস্থ্য হস্তক্ষেপের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছে।

আজ ফরাসি দূতাবাসের উপমিশনপ্রধান ফ্রেডেরিক ইনজা ও সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রেুএর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রকল্পের ফলাফল সংক্রান্ত এক ব্রিফিংয়ে অংশ নেয়। সেখানে জলবায়ুজনিত তাপচাপের মানসিক স্বাস্থ্যপ্রভাব বুঝতে ও প্রশমনে অগ্রগতিমূলক ফলাফল তুলে ধরা হয়।

ফরাসি দূতাবাস জানায়, প্রমাণ নির্ভর নীতি প্রণয়ন ও কার্যকর জনস্বাস্থ্য পদক্ষেপে সহায়ক গবেষণায় ফ্রান্স সহায়তা অব্যাহত রাখবে, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলায়।

Jui  Banner Campaign
ট্যাগ: আইআরডিফরাসি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটফ্রান্স দূতাবাসসাজিদা ফাউন্ডেশনস্বাস্থ্য গবেষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT