চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:38 পূর্বাহ্ন 09, জুন 2025
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Advertisements

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ ৯ জুন সোমবার রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরে হুইলচেয়ারে করে তাকে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। বিধ্বস্ত ও ক্লান্ত চেহারায় দেখা যায় ৭৯ বছর বয়সী এই রাজনীতিককে। মুখে মাস্ক, পরনে ছিল শার্ট ও লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।

উল্লেখ্য, গত ৮ মে দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। তার দেশত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়। আন্দোলনের মুখে ১০ মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার দাবিতে শেখ হাসিনার সরকারের পতনের সময়ও আবদুল হামিদ দেশে অবস্থান করছিলেন। দীর্ঘ ৯ মাস পর তিনি চিকিৎসার উদ্দেশে ব্যাংকক যান।

তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্যও রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলাটিতে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও যুক্ত রয়েছে।

আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্ভরযোগ্য নেতা।

ট্যাগ: আব্দুল হামিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪ দিনের সফরে আজ লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

পরবর্তী

সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক: প্রধান উপদেষ্টা

পরবর্তী

সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক: প্রধান উপদেষ্টা

৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version