গাজীপুর

গাজীপুরে ২টি কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরে দুটি কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে দুটি কাভার্ডভ্যানের আগুন লাগার ঘটনা, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী ২টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল।

কাভার্ডভ্যান ২টি গাজীপুরের দক্ষিণ সালনায় পৌঁছালে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়:আগুনকাভার্ডভ্যানকাভার্ডভ্যানে আগুন
প্রতিবেদক

ফজলুল হক মোড়ল

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…