বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত ১০

বাগদাদে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু প্রত্যক্ষদর্শী।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন।
রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় একটি ফুটবল স্টেডিয়াম এবং ক্যাফের কাছে একটি গ্যারেজে এই বিস্ফোরণ ঘটে। গ্যারাজে রাখা গাড়িতে বিস্ফোরক বাঁধা ছিল। পাশেই ছিল গ্যাসবাহী ট্যাংকার। হঠাৎ বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই কিশোর। তারা তাদের বাড়ির কাছে স্টেডিয়ামে ফুটবল খেলছিল।
এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। বিস্তারিত পরে বলা যাবে।







