আন্তর্জাতিক

মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন-রকেট হামলা

মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন-রকেট হামলা

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিনজোনে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এর প্রভাব ইরাকেও ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে দূতাবাস লক্ষ্য করে অন্তত পাঁচটি ড্রোন ছোড়া হয়। একই সময়ে কয়েকটি রকেটও নিক্ষেপ করা হয়েছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, বাগদাদে মার্কিন দূতাবাসে এ ধরনের হামলার মধ্যে এটি অন্যতম বড় ও তীব্র আক্রমণ।

একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর দূতাবাস সংলগ্ন এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে।

বিষয়:ইরাকইরান যুদ্ধ ২০২৬বাগদাদমার্কিন দূতাবাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…