জনপদ

জয়পুরহাটে আন্তঃনগর ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধারে কাজ শুরু

জয়পুরহাটে আন্তঃনগর ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে আন্তঃনগর ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে, ব্যাপক জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশন এলাকায় ঢাকাগামী একতা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

আজ শনিবার ভোর ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে এই মুহূর্তে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে সান্তাহার জোনের ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান জানান, লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি রিলিফ ট্রেন।

জয়পুরহাট স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, শনিবার সোয়া ৪টার পরে ঢাকাগামী একতা আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে যায়। এরপর আক্কেলপুরের তিলকপুর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ের কর্মকর্তারা জানান, অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জয়পুরহাটের উভয় পাশে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। সান্তাহার থেকে আগত একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত হওয়া বগিটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

বিষয়:জয়পুরহাটলাইনচ্যুত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…