চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনার ডিআরইউ’র নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 11, এপ্রিল 2023
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার ১১ এপ্রিল এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা জানান।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গতকাল সোমবার সন্ধায় রাজধানীর কাওরান বাজারস্থ দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করেছেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে ঢুকে নিরাপত্তা কর্মীদের ধমক দেন এক যুবক। এরপর ওই যুবককে লাল কালি দিয়ে ‘প্রথম আলো’র লোগোর উপর বার ক্রস চিহ্ন আঁকতে দেখা যায়। এসময় ওই যুবককে ‘প্রথম আলো বয়কট’ বলতেও শোনা যায়।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, প্রথম আলোর কোনো লেখায় বা রিপোর্টে কেউ সংক্ষুদ্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি আছে। কিন্তু এভাবে একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে এমন আচরণ সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথম আলোতে ডিআরইউ’র অনেক সদস্য রয়েছেন। অসংখ্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রথম আলোর সাংবাদিক, সকল স্তরের শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ট্যাগ: ডিআরইউ নিন্দাদৈনিক প্রথম আলো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়াকে ৪০ হাজার রকেট সরবরাহের পরিকল্পনা ছিল মিশরের

পরবর্তী

মিয়ানামারে সেনা অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

পরবর্তী

মিয়ানামারে সেনা অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ঈদে 'শত্রু'র পাশে থাকতে বললেন বাপ্পী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version