শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. জোহা দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. জোহা দিবসের স্মরণে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. জোহা দিবস উপলক্ষে শিক্ষার্থীরা মানববন্ধন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ ড. জোহা দিবস। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন ড. সৈয়দ শামসুজোহা পাকিস্তানী সৈন্যদের হাতে নিহত হন।

দিবসটি পালন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, হল প্রশাসনসহ সর্বস্তরের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে।

রোববার ১৮ ফেব্রুয়ারি সকালে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ডক্টর জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু।

এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু, উপ-উপাচার্য হুমায়ুন কবির। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, কর্মচারী সমিতি, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীর অংশ নেন।

বিষয়:পালনরাজশাহী বিশ্ববিদ্যাল
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…