বাংলাদেশ

ডিজিটাল সাংবাদিকতায় সেরাদের স্বীকৃতি দিলো ডিএমএফ

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

ডিজিটাল সাংবাদিকতায় সেরা সাংবাদিক ও প্রতিষ্ঠানদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিথিদের সঙ্গে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পাওয়া সাংবাদিকরা।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনী কনটেন্ট নির্মাণে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত এই দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন, মাল্টিমডিয়া সাংবাদিক, নির্মাতা ও ডিজিটাল উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

শনিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যানেল আই অনলাইনের ক্রীড়া সাংবাদিক আবু রায়হান ইফাত ক্রীড়া সাংবাদিকতা বিভাগে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন।

এছাড়া বিভিন্ন বিভাগে মোট ২৬ জন সাংবাদিককে পুরস্কার দিয়েছে ডিএমএফ। এ ছাড়া ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জুরি স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শফিকুল আলমের হাত থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন আবু রায়হান ইফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনিসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ডিজিটাল মিডিয়ার মানোন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং মিডিয়া উদ্যোক্তাদের উৎসাহ দিতে কাজ করছে ডিজিটাল মিডিয়া ফোরাম। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশ ও নৈতিক ডিজিটাল রিপোর্টিং সংস্কৃতি গড়ে তুলতে এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখবে।’

২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ডিজিটাল মিডিয়া ফোরাম বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও উদ্ভাবন বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করে আসছে।

বিষয়:আবু রায়হান ইফাতডিএমএফডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫শফিকুল আলম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…