বাংলাদেশ

শ্রমিকদের অবরোধের আড়াই ঘণ্টা পর ঢাকা থেকে রেল চলাচল স্বাভাবিক

শ্রমিকদের অবরোধের কারণে রেল চলাচল বন্ধ, জনসাধারণ অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরা রেলপথে অবরোধ করে রেখেছেন, ফলে রেল চলাচল বন্ধ রয়েছে, মানুষ অপেক্ষমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে অস্থায়ী রেল শ্রমিকদের অবরোধের আড়াই ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

আগামী বৃহস্পতিবারের (১৯ ডিসেম্বর) মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেয়া হবে, কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

শ্রমিকরা বলেন,  যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেয়া না হয়, তাহলে আগামী রোববার সকালে আবারও এই আন্দোলন করা হবে। সেদিন কারো আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না। বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করব।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গত পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।

 

 

বিষয়:অবরোধেঢাকারেল যোগাযোগ বন্ধসারাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…