আন্তর্জাতিক

রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ

রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি পুলিশের হাতে রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করা হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াংকা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

আজ সোমবার (১১ আগস্ট) সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রা করছিল তারা। সেখান থেকে তাদের আটক করা হয়।

এর আগে, পরিবহন ভবনের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানো হলে, সমস্ত সংসদ সদস্য সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।

আটকের পর রাহুল গান্ধী বলেন , ‘‘আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।’’

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপাল সহ অনেক বিরোধী সাংসদ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন।

বিষয়:দিল্লি পুলিশপ্রিয়াংকা গান্ধীরাহুল গান্ধী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…