আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, বিদায়ী ভাষণে বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বিদায়ী ভাষণে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বিদায়ী ভাষণে বসে আছেন, পটভূমিতে মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (১৫ জানুয়ারি) বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণ দেন বাইডেন। ভাষণে মার্কিনিদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি।

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মার্কিনিরা ভুল তথ্য, অপতথ্যের নীচে চাপা পড়ছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।

রিপাবলিকান পার্টির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আর মাত্র ৩ দিন বাকী। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে এসব কথা বলেন বাইডেন।

মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে ও একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

বিষয়:জো বাইডেনবিদায়ী ভাষণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…