চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজায় জনসমাগম

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
2:13 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা, প্রতিনিধির পাঠানো ছবি।

বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা, প্রতিনিধির পাঠানো ছবি।

Advertisements

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে মৃত্যুবরণ করা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০)-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

বুধবার ১৪ জানুয়ারি সকাল ১১টায় জীবননগর পৌর ঈদগাঁ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সিআইপি সাহিদুজ্জামান টরিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। জানাজায় ইমামতি করেন মাওলানা রুহুল আমীন।

পারিবারিক সূত্র জানায়, ডাবলুর মা ও ভাই বুধবার রাতে লন্ডন থেকে দেশে ফিরবেন। এ কারণে বৃহস্পতিবার সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় জানাজা শেষে জীবননগর পৌর কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীর একটি দল পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে নিয়ে যায়। পরে নির্যাতনের শিকার হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রাতেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার ভোরে তারা সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় রোগীরা চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির মুখে পড়েন।

ট্যাগ: চুয়াডাঙ্গাজানাজায় জনসমাগমজীবননগরবিএনপিশামসুজ্জামান ডাবলু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে মন্তব্য করে বির্তকের মুখে যশ!

পরবর্তী

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতাসহ আটক ৩

পরবর্তী
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতাসহ আটক ৩

বন্ধুত্ব থেকে দাম্পত্যে— নতুন অধ্যায়ে রাফসান–জেফার

সর্বশেষ

দুয়ো নয়, সমর্থকদের পাশে চান রিয়াল কোচ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 1, 2026

বিসিবিতে গণমাধ্যমের উপর ‘বিধিনিষেধ’, প্রতিবাদ বিএসজেএ ও বিএসপিএর

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version