চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট মামলায় জামিন পেলেন ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 21, আগস্ট 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে ২০২৩ সালের মে মাসে সরকারবিরোধী দাঙ্গার সাথে সম্পর্কিত আট মামলায় জামিন দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মঞ্জুর করেছে, যা ২০২৩ সালের সহিংসতার সাথে সংশ্লিষ্ট ৮টি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে।

পিটিআই সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে এক এক্স বার্তায় এটিকে ‘ইমরান খানের জন্য বিজয়’ বলে অভিহিত করেছে।

২০২৩ সালের ৯ মে দুর্নীতির অভিযোগে খানকে ইসলামাবাদে সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রেপ্তার করার পর দাঙ্গা শুরু হয়, যার ফলে তার সমর্থকরা সরকারি ভবন এবং সামরিক স্থাপনায় হামলা চালালে ব্যাপক সহিংসতা দেখা দেয়।

পরবর্তীতে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের হাজার হাজার সদস্য এবং সমর্থককে আটক করা হয়।

ইমরান খান আগে থেকেই সহিংসতায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। তার দাবি, তার বিরুদ্ধে এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

আগস্টের শুরুতে, ৯ মে সহিংসতার সাথে জড়িত পিটিআই নেতাদের সাজা দেয় আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে জাতীয় পরিষদ এবং সিনেট উভয়ের বিরোধী দলের নেতারা ছিলেন, যাদের পরবর্তীতে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছিল।

এদিকে ৮ মামলায় জামিন পেলেও ইমরান খানের মুক্তির সম্ভাবনা নেই। কারণ ইমরানের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় উপহার আত্মসাত ও দুর্নীতির মামলাও রয়েছে। এসব মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।

ট্যাগ: ইমরান খানতেহরিক-ই-ইনসাফ (পিটিআই)পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জর্জিনাকে দেয়া রোনালদোর আংটি ঘিরে নানা কথা

পরবর্তী

বলিউডে পা রেখেই এনসিবিকে ব্যঙ্গ করলেন শাহরুখপুত্র!

পরবর্তী

বলিউডে পা রেখেই এনসিবিকে ব্যঙ্গ করলেন শাহরুখপুত্র!

২০২৪ জাতীয় নির্বাচনে ১০ হাজার কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ' ও ৩০০ ভোটকেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করে তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়

জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে?

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version