চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিপব্রেকিং ইয়ার্ড বিস্ফোরণে কোম্পানিকে ৩৫ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2024
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
Advertisements

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এসএন কর্পোরেশনের মালিকানাধীন নামরিন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে তিন মাসের জন্য সব ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি।

শিল্প মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জরিমানা ছাড়াও নিহতদের প্রতি পরিবারে মোট ৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশনা দেয়া হয়। এটি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং রুলস, ২০১১ এর ধারা ৪৫.৩ এর অধীনে ৫ লাখ টাকা এবং শ্রম আইনের বিধান অনুযায়ী অতিরিক্ত ২ লাখ টাকা নির্ধারিত আছে।

একইসঙ্গে আহত শ্রমিকদের ১২ মাসের বেতনের সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত চিকিৎসা ব্যয় ইয়ার্ড কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে বহন করতে হবে। জরিমানা এবং নির্দেশাবলী গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখের একটি চিঠিতে জারি করা হয়।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের তেতুলতলা সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত এসএন করপোরেশন গ্রীণ (সবুজ সনদপ্রাপ্ত) শিপ ব্রেকিং ইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রায় ভেঙে পড়া একটি ট্যাঙ্কার জাহাজ কাটার কাজ চলমান ছিল শিপ ইয়ার্ডটিতে। ইঞ্জিনরুম ও পাম্প রুমে একইসঙ্গে বিপজ্জনক কাটিংয়ের হট ওয়ার্ক করা হচ্ছিল সেদিন। মূলত ইঞ্জিনরুম থেকেই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত হয়৷

ওইদিন জাহাজটিতে মোট ১৬-১৭ জন জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও দগ্ধ হন ১৪ হন। এর মধ্যে ৮ জন গুরুতর দগ্ধ হয়েছেন৷ তাদের শরীরের শ্বাসনালীসহ ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে। ওই ৮ জনকে ঢাকায় নেওয়া হয় এবং বাকি চারজনকে সিএমসিএইচে চিকিৎসা দেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর শিল্প মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা এস এন করপোরেশন শিপ ইয়ার্ড পরিদর্শন করেন। পরদিন ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ইয়ার্ড পরিদর্শন করেন। এর আগে ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শিল্প মন্ত্রণালায় এসএন কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। পরের দিন পরিবেশ অধিদপ্তর ইয়ার্ডটির পরিবেশগত ছাড়পত্র এবং জাহাজের কাটিংয়ের অনুমতি স্থগিত করে।

ট্যাগ: এসএন কর্পোরেশননামরিন শিপব্রেকিং ইয়ার্ডশিপব্রেকিং ইয়ার্ডশিপব্রেকিং ইয়ার্ড বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ সুবিধা বাড়লো

পরবর্তী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন চীনা চিকিৎসক

পরবর্তী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন চীনা চিকিৎসক

কম খরচে বেশি লাভ হওয়ায় বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version