চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার আনুষ্ঠানিক ঘোষণা, ক্লাব বিশ্বকাপে খেলবেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 20, অক্টোবর 2024
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

মেজর লিগ সকারের লড়াইয়ে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে ইন্টার মিয়ামি। লিওনেল মেসির হ্যাটট্রিক ও লুইস সুয়ারেজের জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে হারিয়ে পয়েন্টের রেকর্ড গড়েছে ফ্লোরিডার ক্লাবটি। বড় জয়ের পর আরও একটি ভালো খবর পেয়েছে মিয়ামি। ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলবে মেসি-সুয়ারেজদের দল।

মিয়ামির ঘরের মাঠ ডিআরবি পিএনকে স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড হারিয়ে মিয়ামির পয়েন্ট ৭৪। যা এমএলএসে একটি নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। আগে রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ডের। ২০২১ সালে ৭৩ পয়েন্ট তুলেছিল ক্লাবটি। এর আগের ম্যাচে টরেন্টোকে হারিয়ে মৌসুমের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে প্রথমবার এমএলএস সাপোর্টার্স শিল্ড শিরোপা নিজেদের করে নেয় দলটি। ঘরের মাঠে আনুষ্ঠানিক উদযাপনের দিনই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মেসিদের ক্লাব বিশ্বকাপে খেলার ঘোষণা দেন।

ম্যাচ শেষে ফিফা সভাপতি মিয়ামির ডেভিড বেকহ্যাম ও জর্জ মাসের উপস্থিতিতে বক্তব্য দেন। গ্যালারিভর্তি দর্শকদের উদ্দেশ্যে ফিফা সভাপতি বলেন, ‘আপনাদের তিনটি বিষয় বলার আছে। প্রথমত, সাপোর্টার্স শিল্ড জয়ের জন্য অনেক অভিনন্দন। দ্বিতীয়ত, আপনারা ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এবং সর্বশেষ, আপনাদের হার্ড রক স্টেডিয়ামেই ৬৫ হাজার দর্শকের সামনে আসন্ন টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।’

ফিফা ক্লাব বিশ্বকাপের আসন্ন আসরে প্রথমবারের মতো ৩২টি দল অংশ নেবে। কনক্যাকাফ থেকে বৈশ্বিক আসরটির জন্য চারটি স্পট নির্ধারিত ছিল। তার শেষ স্পটটি দখলে নিলো এমএলএস শিল্ডজয়ী ও ইস্টার্ন কনফারেন্সে দীর্ঘদিন পয়েন্টের শীর্ষে থাকা মিয়ামি।

ক্লাব বিশ্বকাপের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই। ইতোমধ্যে বৈশ্বিক প্রতিযোগিতাটির জন্য যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুর নামও ঘোষণা করা হয়েছে।

টুর্নামেন্টে ইউরোপ (উয়েফা) থেকে ১২, লাতিন আমেরিকার (কনমেবল) ৬, নর্থ আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপ (কনক্যাকাফ) মিলিয়ে ৪, এশিয়ার (এএফসি) ৪, আফ্রিকা মহাদেশ (সিএএফ) থেকে ৪ এবং ওশেনিয়া মহাদেশের (ওএফসি) ২টি দল অংশ নেবে।

ট্যাগ: ইনফান্তিনোক্লাব বিশ্বকাপমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্গাপূজার ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ

পরবর্তী

৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না আজ

পরবর্তী

৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না আজ

ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি 1, 2026

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না: জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version