চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
12:51 অপরাহ্ন 01, জুন 2023
- সেমি লিড, শিক্ষা
A A
Advertisements

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাহ আমানত হলের সামনের খাবারের দোকানে বগি ভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটিনাইনের দুই সদস্যের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ ঘটে।

বুধবার ৩১ মে রাত ১০ টায় শাহ আমানত হল ও শাকহজালাল হলের সামনে এই ঘটনা ঘটে। এ সময় সিক্সটিনাইনের কর্মীরা শাহজালাল হল এবং সিএফসি এর কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান করে প্রতিপক্ষের দিকে ইট পাটকেল ছোঁড়ে। পরে রাত সাড়ে ১১ টায় প্রক্টরিয়াল বডি পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সহকারী প্রক্টর মোহাম্মদ নাজেমুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছোটোখাটো কথা কাটাকাটি থেকে বাড়তে বাড়তেই এ ঘটনা ঘটে। ঘটনায় তেমন গুরুতর আহত হয়নি কেউ। আমরা পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কয়েকজন সামান্য ব্যথা পেয়েছে। তাদের মেডিকেলে পাঠানো হয়েছে।’

এ সম্পর্কে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটিনাইনের নেতা ইকবাল হোসেন টিপু জানান, ‘শাখা ছাত্রলীগের উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহফুজ আল মামুন ঢাকা হোটেলে খেতে গেলে সিএফসির কিছু কর্মী তার উপর অতর্কিত হামলা করে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় সুশৃঙ্খল রাখতে যারা সংঘাত চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। আমরা প্রশাসনকে এ বিষয়ে সহায়তা করছি।’

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শাখা ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হচ্ছেন মালাইকা? মুখ খুললেন অর্জুন

পরবর্তী

প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ কর্মসংস্থানের দাবিতে আন্দোলন

পরবর্তী

প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ কর্মসংস্থানের দাবিতে আন্দোলন

গোপনীয়তা লঙ্ঘনের দায়ে অ্যালেক্সাকে ৩০ মিলিয়ন ডলার জরিমানা

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version